আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মাতৃভাষা দিবসে রাবি বন্ধুসভার ছোটগল্প লেখা প্রতিযোগিতা

তুহিনূজ্জামান ( Contributor )

প্রকাশের সময়: 23-02-2024 01:33:50 pm

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ছোটগল্প লিখন প্রতিযোগিতা ২০২৪’। যৌথভাবে এটির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও অ্যাগ্রিকালচারাল ক্লাব।

২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পুরস্কারের পৃষ্ঠপোষকতায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তুহিনূজ্জামান বলেন, ‘ভাষার জন্য জীবন দেওয়া একমাত্র জাতি হিসেবে বাংলাদেশিরা নিজেদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। এই ভাষার স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এই ভাষাকে ধারণ ও লালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। রাবি বন্ধুসভা ও রাবি অ্যাগ্রিকালচারাল ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও বাংলা সাহিত্যচর্চায় আরও বেশি আগ্রহী করতে অবদান রাখবে। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশ ও মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচারাল ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, ‘ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুণ শিক্ষার্থীদের অবহিত করা এবং তাঁদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিযোগিতাটির আয়োজন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উদ্দেশ্য সফল করেছে। আয়োজনে বন্ধুসভাকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো কাজ সম্মিলিতভাবে করার আশাবাদ ব্যক্ত করছি।’

আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৩ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে