অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রাবিতে ঢাকা জেলা সমিতির নেতৃত্বে আনাস-শিহাব

তুহিনূজ্জামান ( Contributor )

প্রকাশের সময়: 24-02-2024 05:54:44 pm

সভাপতি মোহাম্মদ আনাস ও সাধারন সম্পাদক আহমেদ শিহাব


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আনাসকে সভাপতি এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে একটি সাধারণ মিটিং ও আলোচনা সভায় ভোটের ভিত্তিতে বিদায়ী কমিটির সভাপতি জোহায়ের হক আকাশ একবছর মেয়াদি ৪২ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।   



কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফেরদৌসী আইমিন চৌধুরী, মো: তরিকুল ইসলাম ও মো. ওমর আলী। যুগ্ম- সাধারণ সম্পাদক ওমর হাসনাইন, খন্দকার অলীন মোস্তফা, সিফাত মীর, মুজাহিদুর রহমান, মালিহা মাহতাব মিথিলা ও সেঁজুতি মালিক। সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহম্মেদ, ওয়ায়েছকুরুনী হাবীব, বিল্লাল হোসেন মোমেন, সাইফুল্লাহ মানসুর ও আয়েশা সিদ্দিকা উর্মি। অর্থ সম্পাদক মো: আশিকুর রহমান। কালচারাল সেক্রেটারী তাহেরা তাবাসসুম ইভা ও মাহবুবা আলম সিথী। আই.টি. বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মানসুর ও মো: রেহান ভূইয়া। প্রচার সম্পাদক সাগর হোসেন ও মো: খোরশেদ আলম। ডকুমেন্টেশন সেক্রেটারি তাশদিক খান ও নিলয় হাসান, হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্রেটারি মেহজাবিন হোসেন ও মো:রাহাত ইসলাম।    ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ অনিক ও রাফসান রিয়াদ। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আদিব আজমাইন সামি ও নাফিসা আনজুম। আহবায়ক পদে মাইমুনা মিম, আলফি আক্তার, আবুবকর তিতো ও ইসমাইল হোসেন সামি। 



 এছাড়াও উপদেষ্টা মন্ডলী হিসেবে কমিটিতে আছেন সাইফুল ইসলাম জাভেদ, জোহয়ের হক আকাশ, গোলাম তামজিদ খান, নূর মালিয়াত রীতি, রিয়াজ রহমান শান্ত, মিতু আক্তার ও মিজানুর রহমান তাসিব।   উল্লেখ্য যে, ঢাকা জেলা হতে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা জেলা সমিতি পরিচালিত হয়। 

আরও খবর