শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

গলাচিপা পৌরসভায় কুকুর আতঙ্কে ভুগছে পৌরবাসী আক্রমণের জনসাধারণ অতিষ্ঠ

পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় কুকুর আতঙ্কে ভুগছে পৌরবাসী। পৌরসভার বিভিন্ন পয়েন্টে ১০/১৫ টি কুকুর সঙ্গবদ্ধ ভাবে থাকে। এসব কুকুর অনেক হিংস্র, কোন মানুষকে একা পেলে কামড়ানোর জন্য তারা করে। এসব হিংস্র কুকুরের জন্য স্কুলগামী কোমলমতি শিশুরা একা স্কুলে যাতায়াত করতে পারে না। দিন দিন কুকুরের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে রাস্তায় নামলে কুকুরের দেখা মেলে। বিভিন্ন সময়ে এই কুকুর মানুষকে কামড়ানোর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানোর পরেও তারা এর কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না। পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা দৈনিক মুক্ত খবর ও বিজয়ের ডাক অনলাইন এর সাংবাদিক মোঃ নেছার উদ্দিন জানান, গত ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় শাহ আলম সরদারের বাসার সামনে থাকা সঙ্গবদ্ধ হিংস্র কুকুরগুলো আমাকে কামড়িয়ে মারাত্মক জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমি চিকিৎসা গ্রহণ করি এবং ১২, ১৫ ও ১৯ ইং তারিখে ভ্যাকসিন নেই। বেশ কিছুদিন পরেও আমি সমস্যা অনুভব করলে ডাক্তার মেজবাহ উদ্দিনকে দেখাই। তিনি আমাকে বলেন আপনার হারে কুকুরের দাঁতের আঘাত লাগতে পারে তাই এক্স-রে ও রক্ত পরীক্ষা করতে হবে। আমি এক্স-রে ও রক্ত পরীক্ষা করে তাকে রিপোর্ট দেখালে তিনি আমাকে চিকিৎসা দেন এবং ঢাকা মহাখালী হাসপাতালে  রিপোর্ট করার পরামর্শ দেন । আমি এখন জীবন মরণ সন্ধিক্ষণে আছি। তিনি স্কুলগামী কোমলমতি শিশু ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য গলাচিপা পৌরসভা থেকে কুকুর অপসারণের জোর দাবি জানান।

আরও খবর