ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

৩৯ কয়েন ও ৩৭ চুম্বক খেয়ে হাসপাতালে যুবক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 04:37:03 pm

জিংক বা দস্তা জাতীয় কিছু খেলে বডি বিল্ডিংয়ে সহায়ক হবে। এজন্য দিনের পর দিন খেতে থাকে কয়েন ও চুম্বক জাতীয় পদার্থ। এর ফলে দেখা দেয় মানসিক সমস্যা। শেষ পর্যন্ত শরণাপন্ন হতে হয় চিকিৎসকের কাছে। অতঃপর অস্ত্রোপচার করে ওই ব্যক্তির পেট থেকে একে একে ৩৯টি কয়েন এবং ৩৭টি চুম্বক বের করেছেন চিকিৎসক।


ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। একই শহরের গঙ্গারাম হাসপাতালে ওই ব্যক্তির অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বডি বিল্ডিংয়ে জিঙ্ক বা দস্তা সহায়তা করবে এ ধারণা থেকে দিনের পর দিন কয়েন ও চুম্বক জাতীয় পদার্থ খেতে থাকেন ২৬ বছর বয়সী ওই যুবক। এর ফলে এক পর্যায়ে তার মানসিক সমস্যা দেখা দেয়।


ওই ব্যক্তি চিকিৎসকের কাছে জানায়, দীর্ঘ ২০ দিন ধরে তার বমি হচ্ছে এবং পেটে অসহ্য ব্যথা হচ্ছে। এজন্য কিছুই খেতে পারছিলেন না। তিনি সিনিয়র ডাক্তার মিত্তালের কাছে চিকিৎসা নেন।


তার স্বজনরা জানান, ইতিহাস সৃষ্টি করার জন্য তিনি গত কয়েক সপ্তাহ ধরে ধাতব কয়েন এবং চুম্বক খান। পরে সমস্যা দেখা দিলে হাসপাতালে নেয়া হয়।


এরপরই তাকে এক্সরে করা হয়। এতে দেখা যায়, তার পেটের মধ্যে কয়েন ও চুম্বক রয়েছে। পরবর্তীতে বিষয়টি আরও স্পষ্ট করার জন্য সিটি স্ক্যানও করা হয়। পরে অস্ত্রোপচার করে তার পেট থেকে ৩৯টি কয়েন এবং ৩৭টি চুম্বক বের করা হয়।


ডাক্তার জানায়, তার পেট থেকে মোট ৩৯টি কয়েন বের করা হয়। যার মধ্যে রয়েছে ১, ২ ও ৫ রুপির মুদ্রা। এছাড়াও বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করা হয়। ওই ব্যক্তির পরিপূর্ণ সুস্থ হতে সাতদিন লাগবে।

Tag
আরও খবর