ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ববির যেকোন অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত


বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেকোন সংগঠনের অনুষ্ঠান শৃঙ্খলার স্বার্থে নির্দিষ্ট সময়ে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সন্ধ্যা পরবর্তী কোন অনুষ্ঠান হলে তা রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম সাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা গ্রহণ করার কথা বলা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়,একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে কোন প্রকার উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করা যাবেনা। আযান ও নামাজের সময় অবশ্যই শব্দযন্ত্র সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

যে বিষয় নিয়ে আবেদন করবেন তা স্পষ্ট করতে হবে।এছাড়া সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টামন্ডলীর সুপারিশসহ আবেদন করতে হবে।অনুষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ/সংগঠনের শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরামর্শক্রমে যেকোন ধরনের অনুষ্ঠানের তারিখ ও সময় পরিবর্তন, সাময়িক স্থগিতকরণ অথবা বাতিল করার ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।



প্রক্টর ড. আব্দুল কাইউম জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বা সংগঠন তাদের সাংগঠনিক বা সাংস্কৃতিক কোন প্রোগ্রাম করার জন্য প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার জন্য আবেদন করেন।আবেদনপত্রে স্পষ্ট বিববরণী না থাকায় প্রক্টরিয়াল টিম শৃঙ্খলাজনিত পরিকল্পনা গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হয়। তাই পরবর্তীতে কোন প্রোগ্রামের অনুমতি নেওয়ার ক্ষেত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।



Tag
আরও খবর