চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

নতুন প্রতিমন্ত্রীরা যে যে মন্ত্রণালয় পেলেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-03-2024 11:08:28 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের দেড় মাস অতিক্রম হতে না হতেই বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। যুক্ত হচ্ছেন আরও ৮ জন। বাদ পড়া জেলা ও বিভাগের জটিল অঙ্কে নতুনদের মধ্যে ৩-৪ জন নারীসহ ৮ জনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে তারা হলেন: ওয়াসিকা আয়শা খান, আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, ডা. রোকেয়া সুলতানা ও শামসুন্নাহার চাঁপা। শুক্রবার (১ মার্চ) টেলিফোন পাবার বিষয়টি প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা দায়িত্ব পাচ্ছেন। ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের প্রাক্তন মেম্বার আতাউর রহমান খান কায়সারের সন্তান। বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। ডা. রোকেয়া সুলতানার বাবার পৈতৃক বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি শহীদ পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা শহীদ কবি মাহতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে। মাহতাব পূর্ব পাকিস্তান রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। মেডিকেলে পড়ার সময় তিনি রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শামসুন্নাহার চাঁপা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের বোন। সেইসঙ্গে তিনি নিজেও আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

আরও খবর