গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ উৎসের মাটি দিয়ে ইট তৈরি করায় জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে ৯ লক্ষ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এবং চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল।

এলাকাবাসী জানান, চন্দনাইশ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা প্রতিষ্ঠিত হয়েছে হাশিমপুর ও কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকার পাশে। ক্ষমতাসীন লোকেরা ডিসি খাস পাহাড়গুলো ইজারা নিয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মাটি কেটে মাছের প্রজেক্ট ও জুম চাষের উপযোগী করছে। পাহাড় কাটার মাটিগুলো গভীর রাতে ট্রাকে ট্রাকে চলে যায় এসমস্ত ইট ভাটায়। তাদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সুপিয় পানির অভাব দেখা দিয়েছে এলাকা জুড়ে। নদী-নালা, খাল-বিল শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচব্যবস্থা। বনের পশু-পাখি তাদের আবাস স্থল হারিয়ে খাদ্যের অভাবে চলে আসছে লোকালয়ে। মানুষ সুযোগ বুঝে শিকার করছে এসব পশুপাখি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অবৈধ উৎস থেকে মাটি সংগ্রহ করে বিভিন্ন অনিয়মের মধ্যে ইট ভাটা পরিচালনা করার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩ (সংশোধিত- ২০১৯) এর ১৫(১) ধারায় প্রত্যেকে ৩ লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। জরিমানা করা হয় মেসার্স আলী শাহ বিক্সের মুত আমিনুল হকের ছেলে আব্দুল জব্বার (২০), মের্সাস বার আউলিয়া বিক্রস ম্যানুফেকচারারের মৃত শফিউল আলমের ছেলে মোঃ জাফর উল্লাহ (৪১), মের্সাস বিসমিল্লাহ বিক্রস ম্যানুফেকচারারের আবদুল মজিদের ছেলে আরাফাতুল হক (২৭)-কে। 

উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার এস. আই নাহিদ আহমেদ সবুজের নেতৃত্বে পুলিশ সদস্যগণ, দোহাজারীর ভূমি সহকারী কর্মকর্তা কাজী এনামুল হকসহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। 


Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে