কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

বুটেক্সে ভর্তি পরীক্ষা আজ, এইচএসসির পাঠ্যসূচিতে ২০০ নম্বরে পরীক্ষা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 01:05:54 am


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল-১–এ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৮ মার্চ)। ৬০০টি আসনের জন্য পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা দেবেন।  আসন কত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১০টি বিষয়ে এবার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।


সেগুলো হলো—  ১. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০)  ২. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০)  ৩. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০)  ৪. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০)  ৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)  ৬. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০)  ৭. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)  ৮. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০)  ৯. ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) এবং  ১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)।  লিখিত পরীক্ষার নম্বর ও বিষয়— ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর।


ফলাফল প্রকাশ—  ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৮ মার্চ। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও খবর