নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জবি আইএইচসি আ‍্যালামনাইয়ের ২য় পূর্ণমিলনী অনুষ্ঠিত



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের গৌরবময় বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(আইএইচসি) কর্তৃক আয়োজিত হয়েছে ২য় পুর্ণমিলনী অনুষ্ঠান। 


শুক্রবার (২১ অক্টোবর ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড.  ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. কামাল উদ্দিন আহমদ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ‍্যাপক ড. আতাউর রহমানের সভাপতিত্বে দিনব‍্যাপী নানা কর্মসূচিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কলা অনুষদের এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ে নানা দিক থেকে অনেক গৌরব - উজ্জ্বলময় অবস্থানে আছে। সকলের সম্প্রতি, ঐকান্তিকতা, একতা, পারস্পরিক সহযোগিতায় এই বিভাগটি আরও এগিয়ে যাবে বলে আমি মনে করছি। 

তিনি আরও বলেন, একটি বিভাগের আ‍্যালামনাই প্রাক্তন ছাত্রদের কাছে একটি বিশেষ দিন। জীবনের তাগিদে পিছনে ফেলে আসা  সুন্দরতম মূহুর্তগুলোকে স্মৃতিচারণ করা জীবনের খুব কাছের বন্ধু-বান্ধবদের সাথে সত‍্যিই অনেক স্মরণীয় মূহুর্ত।


২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম কোনো একক বিভাগ হিসেবে সর্বপ্রথম একটি সাংগঠনিক প্রক্রিয়ায় ইসলামের ইতিহাস বিভাগ আ‍্যালাইনাই পূর্ণমিলনীর আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সকলকে প্রাণবন্ত করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

পরিশেষে অধ‍্যাপক ড. আতাউর রহমান একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে প্রাক্তন শিক্ষার্থী ড.সাফাওয়াত হোসেনকে আহ্বায়ক করে সাত সদস‍্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠন করে দেন। আ‍্যালামনাইয়ের বিধান অনুযায়ী এক মাসের মধ‍্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন‍্য আহ্বান করেন । 


উল্লেখ্য, অনুষ্ঠানটির বাস্তবায়ন কমিটি ও  উপকমিটির আহ্বায়ক ছিলেন অধ‍্যাপক ড. শামছুল কবির। এছাড়াও বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাংস্কৃতিক সন্ধ্যার মাধ‍্যমে সমাপ্ত করা হয়। 


আরও খবর