নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

গ্যাস-অম্বলের সমস্যা এড়াতে সকালে যা খাবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2024 02:04:41 pm

বেলা বাড়লেই যদি গ্যাস-অম্বলের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, তা হলে বুঝতে হবে দিন শুরু করেছেন ভুল খাবার খেয়ে।


সকালে কী খাচ্ছেন, তার উপর নির্ভর করে সারা দিন আপনার শরীর কেমন থাকবে। পুষ্টিবিদেরা সব সময় সকালের দিকে তেল-মশলাহীন খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।


বিশেষ করে গ্যাস-অম্বল যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের খাওদাওয়ার উপর বাড়তি নজর দেওয়া একান্ত জরুরি। তাই গ্যাস-অম্বলের সমস্যা থেকে দূরে থাকতে সকালের জলখাবারে কোন খাবারগুলি খাবেন?


গ্রিক ইয়োগার্ট


প্রোবায়োটিক উপাদানে সমৃদ্ধ এই দই পেটের খেয়াল রাখে। এই প্রোবায়োটিক উপাদানের কারণে পেটের সংক্রমণ দূরে থাকে। তবে গ্রিক ইয়োগার্ট খেলে তাতে চিনি মেশাবেন না। বেরি অথবা গ্রানোলার সঙ্গে খেতে পারেন, উপকার পাবেন।


ডিম


সকালের জলখাবারে যদি থাকে একটি ডিম, তা হলে আর সারা দিন চনমনে থাকা নিয়ে চিন্তা নেই। তা ছাড়া ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যা গ্যাস-অম্বলের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে। পোচ অথবা সেদ্ধ, যে কোনও উপায়েই খেতে পারেন ডিম।


কলা


কলা হজম করা কঠিন নয়। ফলে সকালের দিকে একটা কলা খেতেই পারেন। কলায় আছে পটাশিয়াম, যা শরীরে তরল পদার্থের ভারসাম্য রক্ষা করে এবং একই সঙ্গে গ্যাস-অম্বলের সমস্যাও কমিয়ে দেয়।


স্মুদি


গ্যাস-অম্বলের রোগীদের জন্য আরও একটি স্বাস্থ্যকর জলখাবার হল স্মুদি। বেরি, পালংশাক, কলা দিয়ে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর স্মুদি। চাইলে গ্রিক ইয়োগার্টও দিতে পারেন। প্রতিটি খাবারে ফাইবার থাকায় গ্যাস-অম্বল হওয়ার কোনও ঝুঁকি নেই।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে