বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

এবার রাবি শিক্ষার্থীদের কর্মসূচী ঘোষণা

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও হামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের কর্মসূচীর আয়োজন করার কথা জানিয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে গত (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে আবাসিক হলের তিনতলা থেকে পরে আহত হন শাহরিয়ার। পরবর্তীতে তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসার অবহেলা দেখতে পেয়ে ইন্টার্ন চিকিৎকদের সাথে শিক্ষার্থীদের মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটে।

শাহরিয়ারের সহপাঠীরা জানান, প্রথমে শাহরিয়ারকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সঠিক সময়ে তাকে ভর্তি করানো হয়নি। সেইসাথে আইসিইউতে না নেয়ায় তার মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তারা। এদিকে এমন সময় ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতন্ডায় জড়িয়ে গেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ ও তুলে।

তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ঘটনাস্থলেই মারা গেছেন শাহরিয়ার। তাকে হাসাপাতালে আনা হলে শিক্ষার্থীরা ডাক্তার ডাক্তার বলে উত্তেজিত হয়ে যায়। সেইসাথে ওয়ার্ডে ভাংচুর চালায়। পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের ওপর হামলা'র পাল্টা অভিযোগ তাদের।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর এবং ভাঙচুরের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হচ্ছে বলে জানা গেছে। নগরীর রাজপাড়া থানায় মামলার এজাহার দিয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।

গত ২০ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকদের মারধরের প্রতিবাদ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হওয়ায় ফের কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে নিহত শিক্ষার্থী শাহরিয়ারের চিকিৎসায় অবহেলা ও শিক্ষার্থীদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেবে রাবি প্রশাসন। শনিবার (২২ অক্টোবর) এই অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে।