জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2024 02:16:04 pm

সফরররত শ্রীলংকা দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। 

 ২০২১ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন রানা। এ ছাড়া দলে ফিরেছেন সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা লিটন কুমার দাস।  

রানাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন,‘প্রথম টেস্টের দলটি খুব ভারসাম্যপুর্ন হয়েছে বলে আমরা মনে করছি। নতুন মুখ রানা ছাড়া আমাদের প্রথম টেস্টের দলটি বলতে গেলে প্রায় একই আছে। দলে ফিরেছেন লিটন। সর্বশেষ শেষ সিরিজে সে ছুটি নিয়েছিল। প্রত্যেক বিভাগেই ব্যাকআপ আছে। আমরা মনে করছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো দল আমাদের আছে। ;

 তিনি আরো বরেন,‘রানার বেশ ভাল ভবিষ্যত রয়েছে। এই মুহুর্তে সম্ভবত সে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার এবং যথার্থ বাউন্স দিতেও সক্ষম। অবশ্য এটা তার জন্য কেবলমাত্র শুরু, প্রথম শ্রেনীতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। আরেক পেসার মুশফিক হাসানও দলে সুযোগ পেয়েছে। ইনজুরিতে থাকা এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ না খেলার কারণে অভিজ্ঞতা অর্জনে এটা এ দুই পেসারের জন্য সঠিক সময়।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন ভারসাম্যপূর্ণ টেস্ট দল আছে। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংকে শক্তিশালী করবে কারণ সে অভিজ্ঞতাসম্পন্ন এবং আমরা তার সামর্থ্যের উপর আস্থা রাখি। আমরা শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, কেননা আমরা তাকে ভবিষ্যতের তারকা ব্যাটার হিেেব বিবেচনা করি।’

আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের অংশ। 

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা। 

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৬ ঘন্টা ৫২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে