ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্বীকৃতি পেল এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-03-2024 12:50:29 am

পুরকৌশলীদের কনক্রিট গবেষণাধর্মী সংগঠন 'আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার' এর অনুমোদন পেল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর পুরকৌশল বিভাগ। 

ইউআইটিএস পুরকৌশল বিভাগে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা হাসান ইমামের সভাপতিত্বে বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আয়শা আক্তার, ইউআইটিএস ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, সহকারি অধ্যাপক সারাবান তহুরা, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক রিজভান আহমেদ রাফসানের উপস্থিতিতে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে ইউআইটিএস পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী কে এম তানভীর হাসান কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। 

এসময় সহ-সভাপতি পদে হাসিবুল ইসলাম, মো. সেলিম রেজা ও আওলাদ হোসাইন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদে ফেরদৌস ইসলাম কোষাধ্যক্ষ পদে জান্নাতুল নাইম তন্নি ডিরেক্টর পদে মো.আবু বকর সিদ্দিক রাতুল, টুটুল চাকমা, সাব্বির হোসেন রুপক ও মো. ফয়সাল আহমেদ এছাড়াও বাকিদের কে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে। 

এসময় বক্তারা বলেন, আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) হল একটি প্রযুক্তিনির্ভর প্রায়োগিক প্রতিষ্ঠান যারা সারা বিশ্বের সকল ধরনের কনক্রিট টেস্টের নিয়ম-কানুন তথা স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। এছাড়াও বিশ্বব্যাপী কনক্রিট সম্পর্কিত জ্ঞানের চর্চা ও প্রচার-প্রসারের নিমিত্তে বিশ্ববিদ্যালয় সমূহে স্টুডেন্ট চ্যাপ্টার স্বীকৃতির ব্যবস্থা করে থাকে এসিআই, যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নিয়ন্ত্রিত হয়।

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর স্বীকৃতিতে পুরকৌশল বিভাগকে এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের গবেষণা ও কনক্রিট প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

এসময় তারা আরো বলেন, একজন শিক্ষার্থী এক বছরের মেম্বারশিপের মাধ্যমে তাদের ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ, ফেলোশিপ, স্কলারশিপ, জব, রিসার্চ ফ্যাসিলিটিসহ এসিআইয়ের সকল গবেষণাপত্র পড়ার পথ সুগম হয়। এটার মাধ্যমে ইউআইটিএস এর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে গবেষণা ও পেপার পাবলিশিং এর অবারিত সুযোগ ও সম্ভাবনার।

উল্লেখ্য গত ১১ মার্চ এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড: মুহাম্মদ তারেক উদ্দিন (আইইউটি) ও সাধারণ সম্পাদক ডক্টর রুপক মুৎসুদ্দী (বুয়েট) এর পরামর্শক্রমে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের ডিরেক্টর জন কে. কন গত ১৪ মার্চ বাংলাদেশের ৭ম বিশ্ববিদ্যালয় হিসেবে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর স্বীকৃতি দেন।
আরও খবর