স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

অভিনয়ে আকাশ ছোঁয়ার প্রত্যয় দেবশ্বীর

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 23-03-2024 10:06:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের নিকট থেকে 'জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩' এ ১ম স্থান অধিকারের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহণ করছে দেবশ্বী সাহা

স্বীয় অভিনয় দক্ষতা ও সামর্থ্য দিয়ে অভিনয় জগতে নিজের আগমনী বার্তা জানান দিচ্ছে দেবশ্বী সাহা। ইতোমধ্যেই দেবশ্বী অর্জন করে নিয়েছে লাখো শিশু-কিশোরের আরাধ্য স্বপ্ন বাংলাদেশের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত সর্ববৃহৎ ইভেন্ট ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩’ এ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে গ্রহণ করে কাঙ্ক্ষিত স্বর্ণপদক। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ, মৌসুমী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অসংখ্য প্রতিযোগিতায় উপজেলা, জেলা, ও বিভাগীয় পর্যায়ে দেবশ্বী অর্জন করেছে অবারিত সাফল্য। আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব ও পার্বণে তার সাবলীল অভিনয় দক্ষতা মুগ্ধতা কেড়েছে অগণিত সুধীজনের।

দেবশ্বীর জম্ম ও বেড়ে ওঠা বরিশাল জেলায়। দেবশ্বীর বাবা রতন সাহা বরিশালের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মা ঝুমা সাহা একজন সংস্কৃতিকর্মী ও গৃহিনী। তিন বোনের সংসারে দেবশ্বী মেঝো। অভিনয়ের জগতে দেবশ্বীর হাতে খড়ি তার মায়েরই কাছে। দেবশ্বী বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

অভিনয়ের জগতে দেবশ্বী সাফল্যের আকাশে ধরবে-এই শুভকামনা।

Tag
আরও খবর