নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ক্রিকেট /নাটকীয়তার ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2022 12:34:47 pm

পাকিস্তানের বিপক্ষে চরম নাটকীয়তার ম্যাচে ভারতের অবিশ্বাস্য জয়। ১৬০ রানের টার্গেট তাড়ায় ৩১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থা থেকে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দুয়ারে চলে যায় ভারত। 


কিন্তু শেষ ৩০ বলে ভারতের প্রয়োজন ছিল ৬০ রান। পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ক্যালকুলেটিভ ম্যাচ খেলে দলকে জয়ের একিবারে কাছে নিয়ে যান কোহলি। পান্ডিয়া ৩৭ বলে ৪০ রান করে আউট হওয়ার পর থমকে যায় ভারত। 

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। মোহাম্মদ নওয়াজ তৃতীয় বলে হাই নো করেন। সেই বলেই ছক্কা হাঁকান কোহলি। তারপরও ম্যাচে ছিল পাকিস্তান। কিন্তু নো আর দুই ওয়াইডের কারণে শেষ পর্যন্ত ম্যাচ হারে পাকিস্তান। 

বন্দরে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৪৫ রান। শাদাব খানের করা ১১তম ওভারে এক বাউন্ডারিতে ৯ রান আদায় করে নেন পান্ডিয়া-কোহলি। মোহাম্মদ নওয়াজের করা ১২তম ওভারে ৩টি ছক্কা হাঁকিয়ে ২০ রান আদায় করে ম্যাচ নিজেদের কব্জায় নিয়ে যায় ভারত। 

১৩তম ওভারে শাহিন আফ্রিদি খরচ করেন ৯ রান। পরের ওভারে শাদাব খান দেন ৭ রান। নাসিম শাহর করা ১৫তম ওভারে ১০ রান আদায় করে নেয় ভারত। 

১৫ ওভারে শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০০। তার মানে ১১-১৫ এই ৫ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬৫ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে দরকার ছিল ৬০ রান। 

হারিস রউফ ১৬তম ওভারে খরচ করেন মাত্র ৬ রান।  নাসিম শাহর করা পরের ওভারেও ৬ রানের বেশি নিতে পারেননি কোহলি-পান্ডিয়া। শেষ ১৮ বলে ভারতের প্রয়োজন ছিল ৪৮ রান। 

১৮তম ওভারে শাহিন শাহ খরচ করেন ১৭ রান। পরের ওভারে হারিস রউফ খরচ করেন ১৫ রান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান।  

১২তম ওভারে ২০ রান খরচ করা সেই মোহাম্মদ নওয়াজের হাতেই শেষ ওভারে ভরসা রাখেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে ক্যাচ তুলতে বাধ্য করেন নওয়াজ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন দীনেশ কার্তিক।  তৃতীয় বলে স্টাইক পেয়ে বিরাট কোহলি ডাবল রান নেন। পরের ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান।

চতুর্থ বলে ছক্কা হাঁকান কোহলি। সেই বলটি কোমড়ের উপরে হওয়ায় হাই নো কল করেন আম্পায়ার। ফ্রি হিটের বলে ওয়াইড দেন নওয়াজ। পরের বলে দৌঁড়ে ৩ রান নেন কোহলি-কার্তিক। পঞ্চম বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন দীনেশ কার্তিক।

শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ২ রান। শেষ বল ফের ওয়াইড দেন নওয়ান। ১ বলে ভারতের প্রয়োজন ছিল ১ রান। শেষ বলে সিঙ্গেল রান নিয়ে দলের ৪ উইকেটের জয় নিশ্চিত করেন রবিচন্দ্রন অশ্বিন।

Tag
আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে