ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2024 10:33:49 pm

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে দলের সঙ্গে থাকছেন না কোচ।


বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড।


বিসিবি বলছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’


এদিকে, হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।


উল্লেখ্য, বাংলাদেশে শ্রীলঙ্কার চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। দ্বিতীয়টি হবে চট্টগ্রামে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে