নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রামে এক ঘন্টার জন্য পুলিশ সুপার হলেন ইলা বর্ষণ


কুড়িগ্রামের এসএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইলা বর্ষণ এক ঘন্টার জন্য পুলিশ সুপার হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম ফুল দিয়ে তাকে বরণ করে তার আসনে বসিয়ে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকি পুলিশ সুপারকে দায়িত্ব হস্তান্তর করেন। 


সোমবার সকাল সাড়ে ১০টায় দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা এসসিটিএফ এর সদস্যবৃন্দ। 


দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত পুলিশ সুপার সংগ্রামী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ পুলিশের পক্ষ থেকে যতটুকু বাস্তবায়ন করা যায় এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন পুলিশ সুপার। পরে এনসিটিএফ সভাপতি খ.ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ। 


ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ ।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৬ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে