আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

তাপমাত্রা কত ডিগ্রিতে ঠেকবে, জানাল আবহাওয়া অফিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2024 06:44:01 am

রাজশাহীর ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। মঙ্গলবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপপ্রবাহে জনমনে দেখা দিয়েছে অস্বস্তি।


গত কয়েক দিন আগেও রাজশাহীর আবহাওয়া ছিল এই শীত, এই গরম। তাপমাত্রা উঠানামা করত ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার দিবাগত রাতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকেই কার্যত ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে।




রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এর আগের দিন রোববার ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এ অঞ্চলে তাপমাত্রা দিনে দিনে বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে।


তিনি বলেন, এ বছর শীতকাল ছিল দীর্ঘায়িত। অন্যান্য বছর মার্চের শুরুতে গরম পড়লেও এবার একমাস পেরিয়ে এপ্রিলে গরম শুরু হয়েছে। এ বছরও তাপমাত্রা গত বছরের মতো ৪০ ডিগ্রির কোঠায় থাকবে বলে মনে করছে আবহাওয়া অফিস। তাপমাত্রা বাড়ায় সূর্যের উত্তাপ আগুন ঝরাচ্ছে প্রকৃতিতে।


বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। অনেকে সূর্যের তীব্রতা থেকে বাঁচতে গাছগাছালির নিচে আশ্রয় নিচ্ছেন। তবে তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজাদাররা।

আরও খবর