বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে উপকূলীয়বাসী,নেই কোন ক্ষয়ক্ষতি

সাতক্ষীরায়  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে উপকূলীয়বাসী,নেই কোন ক্ষয়ক্ষতি। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে সেখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরায় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত সাত থেকে নামিয়ে তিন নম্বরে রেখেছে।

তাছাড়া, ঘূর্ণিঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ থাকা পাঁচটি পয়েন্টের উপকূল রক্ষা বেরিবাঁধে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) দিনভর বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে উপকূলীয় অঞ্চলে। সেসময় উপকূলীয় নদীর পানি ছিল উত্তাল।তবে, সন্ধ্যার পর থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া আর হয়নি।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সাতক্ষীরা অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে গেছে। সর্তকতা সংকেত নামিয়ে তিন দেওয়া হয়েছে।  তবে সাতক্ষীরায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, "সোমবার সারাদিন আবহাওয়া পরিস্থিতি যেভাবে ছিল তাতে আশংকা ছিল বেড়িবাঁধ ভেঙে মানুষ আবারও ক্ষতিগ্রস্থ হবে। ঝড় ও জ্বলোচ্ছ্বাস না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি। মানুষ স্বাভাবিক নিয়মে সকাল থেকে কাজকর্ম করছে, আতঙ্ক কেটে গেছে।"

অন্যদিকে, উপকূলীয় গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, এলাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টিতে ছোটখাটো কিছু মাছের ঘেরের ক্ষতি হয়েছে। এছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সিত্রাং মোকাবেলায় আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি সাতক্ষীরার আশাশুনি উপকূলের মানুষদের। তবে শ্যামনগর উপকূলে হাতেগোনা কিছু মানুষ গেলেও তারা বাড়িতে ফিরেছে।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ৩১ মিনিট আগে