প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার ৩ উপজেলা নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন জমা

প্রথম ধাপের কক্সবাজার ৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য পাওয়া গেছে। কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন।

এর মধ্যে কক্সবাজার উপজেলায় সদর বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আর কোন প্রার্থী না থাকায় আবারো ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার ভোট গ্রহন হবে ৮ মে।

এর মধ্যে কক্সবাজার উপজেলায় সদর বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আর কোন প্রার্থী না থাকায় আবারো ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার ভোট গ্রহন হবে ৮ মে।

সে হিসাবে গতকাল ১৫ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর ১৫ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত ৩ টি উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৩৩ জন প্রার্থী।

তার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় জমা দিয়েছেন ৯ জন।

তার মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নজিবুল উপজেলা পরিষদ নির্বাচন ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, পৌরসভার চেয়ারম্যান কক্সবাজার সাবেক আওয়ামীলীগ নেতা নুরুল আবছার।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আরোকোন প্রার্থী মনোনয়ন জমা দেন নি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক রোমানা আক্তার, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা নুসরাত জাহান লুনা ও সাবেক পৌর কাউন্সিলার ও মহিলা আওয়ামীলীগ নেত্রী চম্পা উদ্দিন।

এদিকে দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান (সদ্য বিদায়ী) মোহাম্মদ শরিফ বাদশা, স্থানীয় সমাজ সেবক ও শ্রমিক নেতা হাবিব উল্লাহ, মহেশখালী পেশাজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, ও ছাত্রনেতা আবদুল্লাহ আল নিশান চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, হাবিব উল্লাহ হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশাহ, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, সমাজ সেবক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, এডভোকেট শাহজাহান পারুল, যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, কৃষকলীগ নেতা আবু ছালেহ, জাহেদুল হুদা, সাইফুল কাদির, মঈন উদ্দিন তোফায়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মিনুয়ারা মিনু ও মনোয়ারা বেগম।

এদিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মো: হানিফ বিন কাশেম, আছহাব উদ্দিন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন আকবর খান, জুনাইদুল হক, ফরিদ উদ্দিন তালুকদার। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার ও সাবেক ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা।

উল্লেখ্য তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই- বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

Tag
আরও খবর