লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

গরমে গোড়ালি ফাটলে যা করবেন!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 11:41:08 pm

শীতকালে নারী-পুরুষ সবারই প্রায় পায়ের গোড়ালি ফেটে থাকে। শুনতে অবাক লাগলেও গরমকালেও অনেকের গোড়ালি ফাটে। সাধারণত নারীদের মধ্যে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। 


বেশিক্ষণ পানিতে কাজ করার কারণে, পর্যাপ্ত আর্দ্রতা না পাওয়ায় এবং পুষ্টির অভাবে ফাটল ধরতে শুরু করে গোড়ালিতে। অনেকেই আছেন যারা গোড়ালি হালকা ফাটলে যত্ন নেন না, যা পরবর্তী সময়ে অতিরিক্ত শুকিয়ে যায় এবং অনেক সময় রক্তপাতও হয়।


শুষ্ক গোড়ালিকে আবার নরম করে তোলা সম্ভব কিছু সহজ ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে গোড়ালির জন্য বানাতে হবে ক্রিম-


ক্রিম বানানোর জন্য যা লাগবে- ২ চামচ চালের আটা, ১ চামচ মধু এবং ৫ ফোঁটা সাদা ভিনিগার। এই সবকিছু একসঙ্গে মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর ধুয়ে নিতে হবে। এই ঘরোয়া উপায়ে তৈরি ক্রিম খুব সহজেই ঠিক করে দেয় ফাটা গোড়ালির সমস্যা। সপ্তাহে কমপক্ষে ৩ বার ব্যবহার করতে হবে এই ক্রিম। এর ফলে ত্বকের মৃত কোষ বের হয়ে যায় এবং ধীরে ধীরে নরম হয়ে যায় ত্বক।

দ্বিতীয় উপায়ের জন্য লাগবে ৪ চামচ মধু, এই মধু হালকা গরম করে এর মধ্যে ২ চামচ দুধ এবং অর্ধেক কমলার রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ফাটা গোড়ালিতে লাগিয়ে এক ঘণ্টার জন্য রেখে ধুয়ে ফেলতে হবে। এর ফলে নরম হয় গোড়ালি।

তৃতীয় উপায়টির জন্য লাগবে অ্যালোভেরা। অ্যালোভেরা ও সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে ফাটা গোড়ালিতে লাগিয়ে নিতে হবে। এটি শুষ্ক গোড়ালি ঠিক করতে সাহায্য করে।

আরও খবর

6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪২ দিন ২৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৬২ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে