‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

২২০ কোটি টাকায় বাড়ি কিনলেন রোনালদো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-10-2022 02:16:40 pm

সংগৃহীত ছবি


ক্রিস্টিয়ানো রোনালদো যেমন তারকা ফুটবলার, তেমনি অনেক সৌখিন মানুষও। বিলাসবহুল গাড়ি-বাড়ির প্রতি অনেক আগ্রহ তাঁর। জন্মভূমি পর্তুগালে তেমনই এক বিলাসবহুল বাড়ি কিনলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।  


রোনালদো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এই বাড়িটি কিনেছেন পর্তুগালের ক্যাসকেইস অঞ্চলে। এই নতুন বাড়িটি কিনতে সিআর সেভেনের খরচ হয়েছে ১১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ৫৫ লাখ টাকা)। বাড়ির সাজসজ্জা এবং সংস্কারে খরচ হয়েছে আরও ১ কোটি ডলার (১০৮ কোটি ৪৫ লাখ টাকা)।


তাতে মোট খরচ পড়েছে ২১ মিলিয়ন মার্কিন ডলার (২২০ কোটি টাকা)। রোনালদোর এই বিলাসবহুল বাড়ির আয়তন ২৭২০ মিটার এবং বাড়িটি মোট তিন তলার। ৫৪৪ বর্গমিটার জায়গা নিয়ে বাড়িটি বানাতে হয়েছে। এই বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন বাগান এবং সুইমিংপুল।  

২০২২-২৩ মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না রোনালদোর। ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে খেলেছেন ১২ ম্যাচ। করেছেন ২ গোল এবং ১ অ্যাসিস্ট। ওল্ড ট্রাফোর্ডের কোচ এরিক টেন হাগের অধীনে নিয়মিত একাদশেও মিলছে না সুযোগ। তাছাড়া শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর ইউনাইটেডের স্কোয়াড থেকে বাদ পড়ার মতো ঘটনাও ঘটেছে। যত দিন যাচ্ছে, রোনালদোর ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আর পর্তুগালে বাড়ি কেনার পর গুঞ্জন আরও ডালপালা মেলেছে। কে বলতে পারে, হয়তো শেষ বয়সে স্বদেশি কোনো ক্লাবে খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন পর্তুগিজ উইঙ্গার। 


আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে