জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

আমেরিকাপ্রবাসীর ভবনে জুয়া খেলার আসর থেকে ২ ইউপি সদস্যসহ ২১ জুয়াড়ি গ্রেপ্তার




জামালপুরের ইসলামপুর উপজেলায় গোয়েন্দা পুলিশ এবং থানা-পুলিশের পৃথক পৃথক অভিযানে জুয়া খেলার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ ২১ জুযাড়িকে গ্রেপ্তার করা হয়েছে। 


শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়াড়িদের নামে ইসলাম থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।


মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকাস্থ গোরস্থান সংলগ্ন আমেরিকাপ্রবাসী আমেজ উদ্দিনের বহুতল ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে ইউপির দুই সদস্যসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শাখা-২ এর সদস্যরা। গ্রেপ্তার জুয়াড়িরা হলো, উপজেলার পাথর্শী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেরাজ (৩৫), একই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম (৪৩), পৌর শহরের বোয়ালমারী এলাকার আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম (৩৫), 

মৃত দুদু মন্ডলের ছেলে গোলাপ মিয়া (৩৫), 

নান্নু মন্ডলের ছেলে শিহাব মন্ডল (৩২), মীর্জা আলীর ছেলে শামীম (৩৫), সিরাজুলের ছেলে ছোবাহান (৩৫), পলবান্ধা গ্রামের লুৎফরের ছেলে সুমন (৩৪), আমিনুরের ছেলে শেখ ফরিদ (৩৫), শামছুলের ছেলে ইমরান (৩২), টংগের আগলা গ্রামের মৃত ফজলুর ছেলে সুজন (৩৫), বুধু সেকের ছেলে ফুলু সেক (৩৪), বীর উৎমারচর গ্রামের খোকা সেকের ছেলে ফরিদ (৩৫), সাহাজ উদ্দিনের ছেলে আনোয়ার (৪০) এবং 

দর্জিপাড়া গ্রামের মৃত দুদু সেকের ছেলে সোহেল (৩২)।


এছাড়া গাইবান্ধা ইউনিয়নের বটচর বিলের ফাঁকা জায়গায় জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। তারা হলো, বটচর গ্রামের লাল মিয়ার ছেলে উসমান গনি (৩৬), মৃত সদাগর সেকের ছেলে আকরাম (২৬), মৃত অহেদ আলীর ছেলে মারফত (৩০), জমির উদ্দিনের ছেলে জাকিনুর মিয়া (৩০), নাপিতেরচর শাহপাড়া গ্রামের মিজানুরের ছেলে জাহিদ (২২) এবং চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের মৃত বগল সেকের ছেলে নীরব আলী (৩৮)। 


দেওয়ানগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) ইশতিয়াক আহমেদ বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের জুয়া খেলা নিরোধ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ওসি) সুমন তালুকদার বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।



আরও খবর