রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2024 12:53:47 am

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন জিল স্টেইন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বামপন্থি দল গ্রিন পার্টি থেকে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন।


২৮ এপ্রিল, রবিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার মার্কিন বামপন্থি নেতা জিল স্টেইনকে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার করেছে পুলিশ। জিল স্টেইনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তার গ্রেফতারের বিষয়টি দেখা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী জিল স্টেইনসহ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংঘটিত বিক্ষোভ থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জিল স্টেইনের প্রচারণা ম্যানেজার জেসন কল এবং সহপ্রচারণা ম্যানেজার ক্যালি মেরিল-কাইকেও গ্রেফতার করা হয়।


গ্রেফতারের আগে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে জিল স্টেইন বলেছিলেন, আমরা এখানে ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য, দাঁড়িয়েছি আমেরিকার মানুষের জন্য যাঁরা চান- এই গণহত্যা এখনই বন্ধ হোক।


জিলের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, গ্রেফতার শুরু করার আগে জিল এবং শিক্ষার্থীরা পুলিশকে শান্ত করার চেষ্টা করেছিলেন।


জিল স্টেইনের নির্বাচনি প্রচারণা টিমের মুখপাত্র দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‌‌আমরা বর্তমানে কোনও অভিযোগ সম্পর্কে জানি না।


গ্রিন পার্টির এই প্রার্থীর যোগাযোগবিষয়ক পরিচালক ডেভিড শোয়াব বলেছেন, শনিবার বিকেলে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্টেইন সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। কিন্তু পুলিশ বেপরোয়া আচরণ করে। এরপরই সেখানে গ্রেফতার শুরু করে।


তিনি বলেন, জিল স্টেইন বলেছেন, এটা লজ্জাজনক যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োগ করছে; যারা কেবল শান্তি, মানবাধিকার এবং আমেরিকান জনগণের ঘৃণা করা গণহত্যার অবসানের আহ্বান জানাচ্ছে।


হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চিকিৎসক জিল স্টেইন ২০১২ এবং ২০১৬ সালে গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। গত নভেম্বরে তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।


জানা গেছে, ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভে গাজায় যুদ্ধ বন্ধের দাবি ছাড়াও বোয়িং কোম্পানির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানানো হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- বিক্ষোভকারীদের কথা এবং কাজের মাধ্যমে এটি দ্রুত পরিষ্কার হয়ে গেছে, আমাদের ক্যাম্পাসে তাদের ভালো উদ্দেশ্য ছিল না। এই বিক্ষোভের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এবং বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা ছিল।

আরও খবর