বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় শিক্ষক দিবসে বর্ণাঢ্য আয়োজন

শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও প্রথমবারের মতো সরকারিভাবে উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয় । বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে সকাল ৯টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডসহ মিলিত হন সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক। সেখান থেকে ঢাক-ঢোল বাদ্য বাজনাসহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষকরা বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন গোটা শহর।কপালে-কব্জিতে শোভা পায় রং-বেরংয়ের ফেস্টুন। প্লাকার্ডে প্লাকার্ডে লেখা হয় শিক্ষকদের ন্যায়ভিত্তিক দাবির কথা। স্লোগানে বলা হয়, শিক্ষা জাতীয়করণের কথা। আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক   প্রফেসর মো: আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে 

বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শিক্ষক নেতা আলতাফ হুসাইন, আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, প্রমুখ।

কর্মসূচির মধ্যে ছিল নির্ধারিত একই ডিজাইনের ব্যানারে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শিক্ষক দিবস সফলভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। সরকারিভাবে এবারই প্রথম শিক্ষক দিবস উদযাপনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ২৯ মিনিট আগে