পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎ নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

রাফাহ অভিযান নিয়ে ‘উদ্বেগের’ কারণে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2024 08:04:24 am

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগ নিরসনে ইসরায়েল ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বোমার একটি চালান স্থগিত করেছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এ কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য জানিয়ে বলেছেন, ‘আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এতে ১,৮০০টি ২,০০০-পাউন্ড (৯০৭ কেজি) ওজনের এবং ৫০০-পাউন্ড (২২৬ কেজি) ওজনের ১,৭০০টি বোমা রয়েছে।’

কর্মকর্তা বলেন, ‘আমরা কীভাবে এই চালান নিয়ে এগিয়ে যাব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’

ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল যখন রাফাহতে একটি বড় স্থল অভিযানের দ্বারপ্রান্তে তখন বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা বিকল্প নিয়ে আলোচনা করছিলেন, তবে ‘ওই আলোচনা চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি।’

তিনি বলেন,‘যেহেতু ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’ সে কারণে ‘আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবিত চালান স্থানান্তরের বিষয়টি সাবধানে পর্যালোচনা করতে শুরু করেছি, এসব অস্ত্র ইসরায়েল রাফাহতে ব্যবহার করতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল।’

মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন সবচেয়ে ভারী ২,০০০-পাউন্ডের এসব বোমা ব্যবহারের উপর ‘বিশেষভাবে সতর্ক’ এবং ব্যাপক জনঘনত্বের এই শহরে এসব বোমা ভয়ংকর প্রভাব ফেলতে পারে, যেমনটি আমরা গাজার অন্যান্য অংশে দেখেছি।’

তিনি বলেন,মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও জেডিএএম নামে পরিচিত নির্ভুল বোমা কিট ব্যবহারসহ অন্যান্য অস্ত্র হস্তান্তর পর্যালোচনা করছে।

ইসরায়েল মঙ্গলবার রাফাহ শহরে ট্যাংক পাঠিয়ে মিশরের সাথে সীমান্ত ক্রসিং দখল করে নেয়। তবে হোয়াইট হাউস এর আগে বলেছে, ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল এটি হবে একটি ‘সীমিত অভিযান’।

আরও খবর

6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

৭ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে