‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

ক্লাসে ফিরছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 12-05-2024 09:09:45 am

গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের পতাকা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। 


গত রবিবার (৫ মে) বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলনের নামেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। টানা দুইমাস বিভাগীয় প্রধানের পদ শূন্য থাকায় বিপাকে পড়ে প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা ও ক্লাস পরিক্ষা বর্জনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এক সপ্তাহের ভিতর বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিশ্রুতি দেন। 


শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন কে সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব প্রদান করা হয়। 


 বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভাগের কর্মরত শিক্ষকদের মধ্যে আইনগত জটিলতা এবং উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সেশনজট এড়াতে ও দ্রুত পরিক্ষা গ্রহণে উদ্দেশ্যে ড. মো. মোরশেদ হোসেন কে সাময়িক দ্বায়িত্ব দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে এই সিদ্ধান্ত। 


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুনাফা জান্নাত মিম জানান, " প্রশাসন তার কথা রেখেছে, বিভাগীয় প্রধান নিয়োগ দিয়েছে। এখন আমরা দ্রুত পরিক্ষায় বসতে চাই।"


একই বিভাগের শিক্ষার্থী আরেক শিক্ষার্থী জানান, " বিভাগীয় প্রধান নিয়োগে আমরা সন্তুষ্ট, আমরা আমাদের ক্লাস বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসলাম। অন্যান্য বিভাগের মত সাংবাদিকতা বিভাগ যেনো দ্রুত এগিয়ে চলে এর জন্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।"


এই ব্যাপারে ড. মো. মোরশেদ হোসেন কে ফোন করে তার কাছে জানতে চাওয়া হলে তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানান। 


সেশনজটের হাত থেকে রক্ষা পেতে সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা একসাথে কাজ করবে এই আশাই করছেন সবাই। নব নিয়োগ প্রাপ্ত বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও খবর