‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

তবে কী কপাল পুড়ল তাসকিনের?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-05-2024 11:52:55 am

জিম্বাবুয়ে সিরিজে ব্যাটাররা হতাশ করলেও বোলাররা দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। বিশেষ করে তাসকিন আহমেদ; নিয়ন্ত্রিত লাইন লেন্থ বজায় রেখে গতির ঝড় তুলে প্রতি ম্যাচেই দলের জয়ে ভালো অবদান রেখেছেন তিনি। 


তবে শেষ টি-টোয়েন্টিটা চোটের জন্য খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে তাসকিনের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে টাইগারদের। তবে কী কপাল পুড়ল তাসকিনের?



জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের আগের চার ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা সত্বেও বোলাররা দারুণ নৈপুণ্যে ম্যাচ জিতিয়েছে। কিন্তু সিরিজের শেষ ম্যাচটিতে বোলাররা ঠিকঠাক জ্বলে উঠতে পারেননি। এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে তাসকিন আহমেদের না থাকাকে। পঞ্চম ম্যাচের আগে অনুশীল করতে গিয়ে চোটে পড়েছেন তাসকিন। অনুশীলনে পেশিতে টান পড়েছে তার।




সিরিজের আগের চার ম্যাচের সবগুলোই খেলেছেন তাসকিন। ৪ ম্যাচে মাত্র ৭৩ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন তিনি। যার প্রেক্ষিতে সবশেষ হালনাগাকৃত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তাসকিন।


তাসকিনের ইনজুরি কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, তাসকিনের চোটটা মূলত সাইড স্ট্রেইনের। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগবে। 



তাসকিনের সব রিপোর্ট কাল হাতে পাবে বিসিবি। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে তাসকিনকে নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে কথা বলে সেখানে তার চিকিৎসা হবে বলেও জানিয়েছেন পাপন।


এদিকে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপে খেলতে পারবেন কিনা? জবাবে তাসকিন বলেছেন, 'এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।'



চোট প্রবণ তাসকিন বিপিএলের সময় থেকেই টানা ক্রিকেট খেলে যাচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজে খেলেননি তিনি। এরপর ডিপিএলে ঢাকা আবাহনীর হয়ে খেলে বিসিবির ক্যাম্পে যোগ দেন তিনি। 


জিম্বাবুয়ে সিরিজের প্রথম চার ম্যাচেই টানা খেলানো হয়েছে তাকে। পঞ্চম ম্যাচেও ফিট থাকলে তাকে নিশ্চিতভাবেই খেলানো হতো। জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে দলের সেরা পেসারদের একজনকে টানা খেলিয়ে ইনজুরি শঙ্কায় ফেলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্নও উঠছে তাসকিন চোট পাওয়ার পর।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে