ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শান্ত’র নেতৃত্বে বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, সহঅধিনায়ক তাসকিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 07:40:14 am

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরি শঙ্কা থাকলেও সহঅধিনায়ক থাকছেন তাসকিন আহমেদ।


১৪ মে, মঙ্গলবার দুপুরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন।


অফফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন লিটন দাসও। জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।


বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সে জন্য আগামী ১৫ মে রাতেই দেশ ছাড়বে টাইগাররা। সেই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও।


বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম।


রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে