নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মির্জাগঞ্জে যমজ দুই ভাই পেল জিপিএ-৫, নম্বরও একই

যমজ দুই ভাই শান্ত ও শাওন

_____________________

পটুয়াখালীর মির্জাগঞ্জে আবদুল করিম শান্ত ও আবদুল রহিম শাওন নামে যমজ দুই ভাই এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এমনকি কাকতালীয়ভাবে দুইজনেই একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ৯৬৯ নম্বর করে পেয়েছে। যমজ দুইভাইয়ের এমন সাফল্যে তাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা সহ এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ দেখা গেছে। 


যমজ ওই দুইভাই উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের প্রবাসী খোকন হাওলাদার ও ঝুমুর বেগম দম্পতির ছেলে। তারা বর্তমানে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় বসবাস করেন।


গত সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করলে তাদের মার্কশীটে দেখা যায় যমজ দুই ভাইয়ের প্রত্যেকে ৯৬৯ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।  


জানা যায়, শান্ত ও শাওন দুজনেই উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা একসঙ্গেই সুবিদখালী আর'কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।


সাফল্যের পেছনের গল্প জানতে চাইলে শান্ত ও শাওন জানায়, আমরা যমজ। একই স্কুলে পড়েছি, একই ক্লাসে, একইসঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাও জিপিএ-৫ পেয়ে। খুবই খুশি লাগছে আমাদের। আমরা সবসময় রুটিনমাফিক পড়াশোনা করেছি। কখনো পড়াশোনায় ফাঁকি দেইনি। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে ডাক্তার হতে চাই। 


তাঁদের বাবা খোকন হাওলাদর বলেন, আমার যমজ দুই ছেলে ছোটবেলা থেকেই খুবই মেধাবী। ওরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এসএসসিতে তাদের এই ফলাফলে আমরা বাবা-মা হিসেবে অত্যন্ত গর্বিত। 


সুবিদখালী সরকারি র'ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল জানায়, ‘শান্ত ও শাওন যমজ দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকেই খুবই মেধাবী ছাত্র ছিল। তাছাড়া ওরা অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। স্কুল জীবনে কখনো ওদেরকে শাসন করতে হয়নি। নিজেরাই সবসময় পড়ালেখার প্রতি মনোযোগী ছিল। তাদের এ সাফল্যে আমরা গর্বিত। দোয়া করি ওরা ভবিষ্যতে অনেক বড় অফিসার হোক।’

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে