রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-05-2024 07:13:03 am

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ পদত্যাগের হুমকি দিয়েছেন।  

বেনি গ্যান্টজ শনিবার নেতানিয়াহুকে নির্দেশিত এক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা নিয়ে যুদ্ধপরবর্তী পরিকল্পনা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন।

তিনি এ জন্যে আগামী ৮ জুন সময় বেঁধে দিয়েছেন।

বেনি গ্যান্টজ ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ছয়দফা পরিকল্পনায় সম্মতি দেয়ারও আহ্বান জানান।

বেনি গ্যান্টজ তার ছয় দফায় হামাসের পতন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনী ভূখন্ডের ওপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়াকে অন্তর্ভূক্ত করেন।

তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আমেরিকান, ইউরোপীয়ান, আরব ও ফিলিস্তিনীদের নিয়ে একটি প্রশাসন গঠন করতে হবে যারা গাজা উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখবে এবং ভবিষ্যতের বিকল্প ভিত্তি তৈরি করতে হবে যেখানে হামাস কিংবা মাহমুদ আব্বাস থাকবে না।

ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি তাঁর চাওয়া পূরণ করা না হয়, তাহলে তিনি গত বছর গাজা যুদ্ধের তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নিজের মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন।

উল্লেখ্য, বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি তিনি গত বছর যুদ্ধকালীন সরকারে অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

বিশ্লেষকেরা মনে করছেন, গ্যান্টজের এই সময় বেঁধে দেওয়া ইসরায়েল সরকারের মধ্যকার ফাটল আরও গভীর কর তুলেছে।

নেতানিয়াহু সরকারের ওপর ক্রমশ চাপ আরো বাড়বে বলেই তারা মনে করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ হাজার ৩৮৬ জন নিহত হয়েছে।

আরও খবর