হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সারোয়ার আহমেদ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 27-05-2024 11:55:29 am

সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমেদ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগীয় সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমেদ। 


রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে উপ-রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান মণ্ডলের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভাগের কর্মরত শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে আইনগত জটিলতা থাকায় এবং উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর স্থাপনকল্পে প্রণীত ২০০৯ সনের ২৯ নং আইনের ধারা ১১ (১১) অনুসারে মোঃ সারোয়ার আহমেদকে একই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রধান করা হয়।


এই নিয়োগ আদেশ ২৬ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী গৌতম মন্ডল মনে করেন, বর্তমানে পিছিয়ে পড়া সাংবাদিকতা বিভাগ পূনরায় এগিয়ে যাবে। দ্রুত ক্লাস পরিক্ষায় বসার ব্যাপারে আশাবাদী তিনি। 


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী সাঈদুর জামান বাপ্পি বলেন, " প্রায় সব ব্যাচের রেজাল্ট এবং সেমিস্টার ফাইনাল আটকে আছে। যা মানসিক পীড়াদায়ক অবস্থা। অনেক গুলো জায়গায় বিভাগীয় প্রধানের স্বাক্ষর লাগে। এতে করে বিভিন্ন  সঙ্কটে পড়তে হয়েছে। আশা রাখছি খুব দ্রুত বিভাগের সঙ্কট কেটে যাবে। প্রাণের বিভাগ আবারো নিজের জৌলুস ফিরে পাবে।"


নবনিযুক্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমেদ দেশচিত্র পত্রিকা কে বলেন, " বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় বিভাগকে এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি সকলের আন্তরিক অংশগ্রহণে আমরা আমাদের বিভাগকে পূনরায় গতিশীল করে তুলব।"


দীর্ঘ ২ মাস বিভাগীয় প্রধান শূন্য থাকার পর নিজ বিভাগের শিক্ষক হতে বিভাগীয় প্রধান নিয়োগ পাওয়ার পর খুশি শিক্ষার্থীরা। দ্রুত ক্লাস পরিক্ষায় অংশগ্রহণ করে সেমিস্টার শেষ করতে চান তারা।

আরও খবর