কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় অস্ট্রেলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2024 06:42:10 am

বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও দুই দেশ একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার, যা গত এক দশকে প্রায় ১১ শতাংশ হারে বেড়েছে।


দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে মনে করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চলমান অর্থনেতিক অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সম্পর্ক দৃঢ় করতে চায় দেশটি।


সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সফরের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর উন্নত বিশ্বের কোনও দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সফর এটি। একই সঙ্গে তিনি শুধু বাংলাদেশে সফর করেছেন। এর থেকে বোঝা যায়, বাংলাদেশকে অস্ট্রেলিয়ানরা গুরুত্ব দেয়।


উল্লেখ্য, সাধারণত বাংলাদেশে পশ্চিমা বা উন্নত বিশ্বের কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সফরে আসেন অর্থাৎ একই সঙ্গে কয়েকটি দেশ সফর করেন।


বাণিজ্য বৃদ্ধি বিষয়ে রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার, যা গত এক দশকে প্রায় ১১ শতাংশ হারে বেড়েছে। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়া সফর করেছে এবং ওই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


আগামী অক্টোবর সিডনিতে প্রথমবারের মতো বাংলাদেশ ট্রেড এক্সপো অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় ৮০টি বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য তুলে ধরবে বলে জানান তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর জন্য কাজ হচ্ছে এবং সরাসরি বিমান চলাচলের বিষয়ে উভয় দেশ একমত বলেও তিনি জানান।


আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়ে এম আল্লামা সিদ্দিকী বলেন, মানবপাচার ও এ ধরনের অপরাধ দমনে আমরা কাজ করছি, যাতে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়। এ ছাড়া নিরাপদ সুমদ্র ও অবাধ সুমদ্র চলাচলও দুই দেশের অগ্রাধিকার বিষয়।

আরও খবর
6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৭ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৯ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৪ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে