অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রাকৃতিক পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বৃক্ষ।  মানবজাতির জন্য মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য।


প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার লক্ষে আজ ৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।  এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির  ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


উক্ত কর্মসূচীর উদ্ভোদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট সাব্বির হোসাইন। এসময় তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপন করতেই হবে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটপণ্যের ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে এখন থেকেই আমাদের সকলের সচেতন হওয়া উচিৎ।  একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের সচেতন হওয়া উচিৎ, আমি আশা রাখি এমন মহৎ কাজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসবে। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সারাদেশের সকল শিক্ষার্থীদের উচিৎ গাছ লাগানো কর্মসূচিতে অংশগ্রহণ করা। নিজে সচেতন হওয়া নিজের আশেপাশের মানুষজনদের মধ্যে সচেতনতা তৈরি করা।


এছাড়া উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের জেনারেল  সেক্রেটারি গোলাম সাব্বির সাইফ, জয়েন সেক্রেটারি ফায়েজুর রহমান ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Tag
আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে