বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কলেজে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-06-2024 02:57:53 am

দেশের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আগামী ১২ জুন (বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’। দিনব্যাপী এই মেলায় ২০টির অধিক চাকরিদাতা প্রতিষ্ঠান ২ হাজার এর বেশি চাকরি নিয়ে উপস্থিত থাকবেন।


রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এটুআই, রাজশাহী কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হবে কর্মসংস্থান বিষয়ক বৃহৎ এই মেলা।


মেলার আয়োজকরা জানিয়েছে , রাজশাহী কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী, স্নাতক ও ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীরা এই মেলায় অংশ নিতে পারবেন। দেশ সেরা স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সরাসরি চাকুরী প্রত্যাশীদের কাছে থেকে সিভি জমা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিভি মূল্যায়ন ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চাকুরী নিশ্চিত করবেন।


চাকরিদাতা প্রতিষ্ঠানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সকল তথ্য এই মেলায় থাকবে।


এ ছাড়া ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়া ও ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য নিজেকে গড়ে তোলার গাইডলাইনও পাওয়া যাবে এই কর্মসংস্থান মেলায়।


আগ্রহীরা অনলাইনে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

আরও খবর