বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

মধ্যরাতে উত্তর কোরিয়ায় পুতিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-06-2024 03:49:50 am

দুদিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফরে আরও জোরালো হবে মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক। তবে বিষয়টি ভালোভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।


স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বহনকারী উড়োজাহাজ পাহারায় ছিল অন্তত একটি যুদ্ধবিমান। এ সময় পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর তারা চলে যান হোটেলের দিকে।


পুতিনের এ সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, ‘চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে, সেগুলো বিবেচনায় রেখেই এ চুক্তি স্বাক্ষর হবে।’


পুতিনের এ সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এ সফর নিয়ে গত শুক্রবার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সঙ্গে ফোনে কথা বলেন দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং কিউন। সিউলের শঙ্কা, পুতিনের সফরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে; যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।


পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে যান ২৪ বছর আগে ২০০০ সালের জুলাইয়ে। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান কিম জং উন। তখন তিনি পুতিনকে নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সফরে গেলেন।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে