আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

শ্রীমঙ্গলে বজ্রপাতে জকিগঞ্জের মাইক্রোবাস চালকের মৃত্যু, গুরুতর আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে জকিগঞ্জের রাসেল আহমদ (৪০) নামে এক মাইক্রোবাস চালকের যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের শাহজিবাজার নামক এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ স্ব-পরিবারে বড় ছেলের শ্বশুর বাড়ি শ্রীমঙ্গলে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। বিকালে শ্রীমঙ্গলে পার্কিং অবস্থায় গাড়িতে অকস্মাৎ বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে মারা যান প্রাইভেট মাইক্রোবাস চালক সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের কবির আহমদের পুত্র। 

আহতরা হলেন জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ এর ছেলে আজিজুর রহমান জিহান (১৩) ও ভায়রা ভাই মো. আব্দুস ছালাম খান।

আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার রাত ৯টায় জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ মুঠোফোনে জানান, আজ সোমবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের শাহজিবাজার নামক এলাকায় ভায়রা ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। গাড়ি বাড়ির বাইরে রেখে পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলেও মালামাল নিতে বাইরে ছিলেন গাড়ি চালক রাসেল আহমদ, তার ছেলে আজিজুর রহমান জিহান ও ভায়রা ভাই আব্দুস ছালাম খান। হঠাৎ তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গাড়ি চালক রাসেল আহমদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় আজিজুর রহমান জিহান ও আব্দুস ছালাম খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তিনজনকেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল আহমদকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আজিজুর রহমান জিহান ও আব্দুস ছালাম খানকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

নিহত রাসেল আহমদ জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের পারিবারিক গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।  

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌমিত বৈদ্য জানান, বজ্রপাতে নিহত রাসেল আহমদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকি আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর