রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

লেবাননের পাশে থাকবে তুরস্ক : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-06-2024 03:42:51 am

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এ ছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি।


বুধবার (২৬ জুন) তুর্কি সংসদে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।



মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতীম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।



তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

আরও খবর