জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও চরম দুর্ভোগে সাধারণ জনগণ

কুমিল্লার চান্দিনায় ৯ নং মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি বাজার সংলগ্ন রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও চরম দুর্ভোগে সাধারণ জনগণ। একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। রাস্তার সাইডে পানি যাওয়ার জায়গা গুলো বেঁধে রেখেছে আশেপাশের বসতবাড়ির লোকজনরা। এই সড়কটি হলো মনারটং থেকে রামমোহন (চান্দিনা) যাওয়ার প্রধান সড়ক। যাতায়ত করার জন্য একমাত্র উপযোগী রাস্তা এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছে। ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী ও আশেপাশের লোকজন। ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করছে।

স্থানীয়দের থেকে জানা যায়, মানুষের চলাচলের জন্য মনারটং থেকে রামমোহন (চান্দিনা) যাওয়ার প্রধান সড়ক এই রাস্তাটি। সড়কটি সম্প্রসারণ ও পাকা-করণের পর থেকেই ঐ রাস্তা দিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আসছে। তাদের বেপরোয়া চলাচলের জন্য রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার সাইডে বসতবাড়ির লোকজনরা রাস্তার সাইটগুলো বেঁধে রেখেছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের কোনো অবস্থা নেই। তাই এলাকাবাসীর দাবী এই রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, রাস্তার গর্ত গুলো ভরাট করে দেওয়ার।

এ বিষয়ে ৯ নং মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: শাহ্ সেলিম প্রধান বলেন, আমি নিজে সরজমিনে গিয়ে দেখেছি এবং আমি এই বিষয়ে উর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করা হবে ও এই জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।

আরও খবর