মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি ইবি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের


সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।


মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেজবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:সাব্বির খান, সহ-সভাপতি আবদিম মুনিব ও মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক মো:জুয়েল রানা ও মাসুদ রানা, উপ প্রচার সম্পাদক তারিফ মেহমুদ চৌধুরী, উপ-মুক্তিযোদ্ধা  বিষয়ক সম্পাদক মাইমুনা সুলতানা মীম, এরিনা সুলতানা তারিন, মোছা: হিতুয়ারা খাতুন ও মীম জাহান খুশি প্রমুখ।



উপস্থিত বক্তারা বলেন, 'আমরা কখনই আমাদের বাবা এবং দাদা-নানা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের অবদানকে অস্বীকার এবং তাদেরকে অবমাননা ও কটুক্তি মেনে নিব না। যারা পাকিস্তানের দোসর, যাদের শরীরে বইছে রাজাকার, পাকিস্তানদের রক্ত, তারাই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে ট্রল করতে পারে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে ট্রল বা মানহানি করার চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।'



সংগঠনটির সভাপতি মেজবাহুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারেনা।' সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষেই আন্দোলন করছে। মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মদের তারা অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হবে সকল কোটার বিরুদ্ধে। তারা শুধুই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। একটি পক্ষের উষ্কানিতে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।

Tag
আরও খবর