সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে (ববি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালিত।


সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল বের করে আবাসিক হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ৩ টা পর্যন্ত মহাসড়কে জরুরী যানবাহন ছাড়া প্রায় সকল যানবাহনই বন্ধ ছিল।আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, শিক্ষার্থীদের এই দাবি যেহেতু প্রচন্ডরকমের নায্য এবং এর নৈতিক ভিত্তি রয়েছে, তাই দাবি মেনে না নেওয়া পর্যন্ত সারাদেশের শিক্ষার্থীদের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলনের মাঠে থাকবে। আমরাও চাই পড়ার টেবিলে ফিরে যেতে, কিন্তু আমরা আসলে বাধ্য। আমরা প্রত্যাশা রাখি রাষ্ট্রপক্ষ খুব দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিবে।আন্দোলনের সমন্বয় কমিটির আরেক সদস্য সেঁজুতি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। মানুষ হিসেবে যেন আমাদের বৈষম্যের মুখোমুখি হতে না হয়, শিক্ষার যেন সঠিক মূল্যায়ন হয় সেজন্য সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন। 


আরও খবর