বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা কৃষক লীগের জেলা শাখার সম্মেলন অনুষ্টিত

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করবে। কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি যেনো বাংলাদেশের মানুষের সুখ-শান্তি বিনাশ করতে না পারে। এ জন্য আমাদের বাংলাদেশ কৃষকলীগের সৈনিক হিসেবে সতর্ক থাকতে হবে। তিনি শনিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয়  কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।

সকাল ১১টায় জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি।  প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি-এমপি।

বিশেষ অতিথি হিসসেবে  উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,  সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার,সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শরিফ আশরাফ আলী, মাকসুদুল আলম, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এড. শামিমা আক্তার খানম-এমপি, কৃষিবিদ ডঃ মোহাঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ নূরে আলম সিদ্দীকি হক, নাজমুল ইসলাম পানু, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ শাহিনুর রহমান, হালিমা রহমান, মোঃ নূরুল ইসলাম বাদশা, মাহফুজা আক্তার রুবি, দিলুপ অধিকারী। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক ছাত্রনেতা সাহিদ উদ্দিন, নরিম আলী মাষ্টার। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মোঃ মইনুল ইসলাম, এড. আল মাহমুদ পলাশ, শেখ হেদায়েতুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ইন্দ্রজিৎ সাধু, রাশেদ সরোয়ার শেলি, গিয়াস উদ্দিন, সামছুজ্জামান জুয়েল, শাহ আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এম আইয়ুব হোসেন, আতিয়ার রহমান, বাসুদেব সিংহ, শফিকুল ইসলাম, তাজমিনুর রহমান টুটুল প্রমুখ।

সম্মেলনে আসা  বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সম্মেলন স্থলে এসে মিলিত হয়। 



Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ২৯ মিনিট আগে