নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-07-2024 03:37:45 am

গোলান মালভূমির ইসরায়েলি অধিভুক্ত এলাকায় লেবানন থেকে চালানো রকেট হামলায় ১২ তরুণ নিহত হওয়ার পর এ ঘটনার প্রতিশোধ নিতে প্রত্যয় ব্যক্ত করে ইসরায়েল বলেছে শত্রুদের ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া এই সঙ্কটের প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে গাজা যুদ্ধ আশেপাশের ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে। খবর এএফপির।


হিজবুল্লাহ সশস্ত্র সংগঠনের প্রতি ইসরায়েলের হুমকির প্রেক্ষিতে ইরান বলেছে, লেবাননে নতুন করে ইসরায়েলের ‘দুঃসাহসিক’ সামরিক তৎপরতা পুরো অঞ্চলকে ‘অপ্রত্যাশিত পরিণতির’ দিকে নিয়ে যাবে।


জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে গতকাল রোববারের (২৮ জুলাই) রকেট হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।


ইসরায়েলের সেনাবাহিনী ওই হামলাকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে বেসামরিক লোকদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতি ঘটনা হিসেবে উল্লেখ করেছে। যুদ্ধ শুরু পর যদিও নিয়মিত বিরতিতে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি বিনিময় হয়ে আসছিল।


ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন ফালাক-১ নামের ইরানি রকেট দিয়ে গোলানে একটি খেলার মাঠে হামলা চালায় বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা করছে বলেও অভিযোগ ইহুদি অধ্যুষিত দেশটির।


তবে হিজবুল্লাহ এবারের রকেট হামলার বিষয়ে বলেছে, এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যদিও গত শনিবার গোলান মালভূতি ইসরায়েলি একটি স্থাপনায় হামলার বিষয়টি তারা স্বীকার করে নিয়েছে।


এদিকে, গোলানের মাজডাল শামস এলাকায় আরবি ভাষাভাষি লোকদের ওপর ওই প্রাণঘাতি রকেট হামলার পর ইসরায়েলের প্রথানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।


দেশে ফিরেই নেতানিয়াহু মন্ত্রিপরিষদের নিরাপত্তা বৈঠকে বসেন। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এমন মূল্য দিতে হবে যা আগে কখনো তারা দেয়নি।’


নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ ‘সন্ত্রাসী সংগঠনের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সময় ও ধরন নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে জবাব দেওয়ার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রয়েছে।


ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বলেছেন ’শত্রুকে’ কঠিনভাবে আঘাত করা হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হিজবুল্লাহ সব সীমা অতিক্রম করেছে।

আরও খবর