হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

আফ্রিকার পর মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে সুইডেনে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-08-2024 03:50:11 am

আফ্রিকার পর সুইডেনেও ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। দেশটিতে মাঙ্কিপক্সের ভয়াবহ একটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তির মাঝেও তা সংক্রমিত হচ্ছে। খবর আল জাজিরা


বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এটি অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।


সুইডেনের স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জ্যাকব ফরসমেড গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের দেশে মাঙ্কিপক্সের একটি বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যার নাম ক্লেল আই।


এদিকে আফ্রিকার কঙ্গসহ আরও কিছু দেশে মাঙ্কিপক্সি ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছরের মধ্যে আবারও বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।


কানাডা এবং যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে সুইডেনের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।


সুইডেন রাজ্যের মহামারি বিশেষজ্ঞ ম্যাগনাস গিসলেন এক বিবৃতিতে বলেন, যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি আফ্রিকা ভ্রমণ করেছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য সহযোগিতা চাইলে তাকে স্টকহোমে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তির চিকিৎসার ফলে তা জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না।


বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে কঙ্গো প্রজাতন্ত্রে ৫৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া কঙ্গোর আশপাশের দেশগুলোতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে