তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

অশান্ত পাকিস্তান, ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2024 02:30:26 am

© ডয়চে ভেলে


পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ করেছে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করে তারা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলুচিস্তানের কোয়েটা প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী কোয়েটা প্রেস ক্লাবের সামনে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।



পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে বহু দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষাকে সহজলভ্য করতে।


এদিকে পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তবে কেন এমন ঘটছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। দেশটির বহু ব্যবহারকারী জানিয়েছেন, তারা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে কেউ কেউ ভিপিএন ব্যবহার করছেন।


ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বেলুচিস্তানে সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেলুচিস্তান প্রদেশে চীন-সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষদের অসন্তোষ বাড়ছে।

আরও খবর