হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

একা চলতে শিখো - নাজমুন নাহার

নাজমুন নাহার


একা চলতে শিখো
নাজমুন নাহার

    পারিবারিক ছত্রছায়াতে সাধারণত মানুষের জন্ম হয়,বড় হয় আবার সেই পরিমণ্ডলেই তার চির বিদায়। তবে কিছু জন্ম কিছু মৃত্যু পরিবারের গণ্ডির বাহিরেও হয় যা অনাকাঙ্খিত অনভিপ্রেত।
         পরিবারের বাহিরে জন্ম নেওয়া এরা প্রকৃতির কোলের সন্তান প্রকৃতিই এদের রক্ষণাবেক্ষণের সরাসরি দায়িত্ব নেয়। এদের একা চলতে শিখতে হয় না এরা জন্ম থেকেই একা চলা শিখে যায়।
     যত যন্ত্রণা পরিবারের আদর সোহাগে বেড়ে ওঠা মানুষগুলোর,, তার মধ্যে মেয়েদের যন্ত্রনার কথা বলার অপেক্ষা রাখে না।
     যে পরিবারের যেই মেয়েটা শান্ত প্রকৃতির তার কদর পরিবারের সবার কাছে বেশি, কিন্তু যে মেয়েটা চঞ্চল রাগী সরাসরি কথা বলে
     তার তেমন আদর থাকে না। যদিও বাহিরের জগতে এদের নিয়ে তেমন চিন্তা করতে হয় না,এরা যা বলে যা করে আগাম বার্তা এদের চালচলনেই পাওয়া যায়।
       বাহিরের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষমতা এরা রাখে। মানুষ এদের মুখরা বা ড্যাম কেয়ার স্বভাবের মেয়ে বলে ঠিক,
   আসলে এরা মনের দিক থেকে ভীতু সহজ সরল এবং প্রচণ্ড আবেগী।
     মানুষের বিপদ আপদে এরাই সর্বপ্রথম নিঃস্বার্থভাবে এগিয়ে যায় এরা মনে ভীতু হলেও মুখে প্রকাশ করে না এটাই এদের প্লাস পয়েন্ট নিজেকে বাঁচানোর ।
       কিন্তু পরিবারের মুখচোরা মেয়েটিকে নিয়ে যত যন্ত্রণা, এরা নিজেকে সবার কাছে ভালো রাখতে যেয়ে দিনশেষে বিপদে পড়ে।
     দরকার কী নিজে কে এত ভালো রাখার?  যে ভালোতে নিজের চলার পথটা অন্ধকার থেকে যায়, একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট নয়।
    সবার মন জোগানো একজনের দ্বারা কখনো সম্ভব নয়, সবার আগে নিজের মনটাকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে।
    এরা না পারে চলতে, না পারে বলতে না পারে নিজকে রক্ষা করতে। শেষে দেখা যায় এরা এমন সব কাণ্ড করে যা পরিবারের মান সম্মান নিয়ে টানাপোড়ন শুরু হয়ে যায়।
     কোথায় যেন পড়েছি পৃথিবীতে সবচাইতে ভয়ংকর কাজগুলো ঠাণ্ডা স্বভাবের মানুষ দ্বারাই সংঘটিত হয়।
কথাটা পুরোপুরি সঠিক না হলেও একেবারেই মিথ্যে ও নয়।
   কারণ এরা চুপচাপ হওয়াতে এদের মন-মানসিকতা কোন দিকে বা কোন খাতে প্রবাহিত হয় বুঝা দুষ্কর।
কারো সাথে মনের কথা শেয়ার না করাতে
      এরা ভালো করলো কী মন্দ করলো নিজেরাই অজান্তে থেকে যায়।এক্ষেত্রে ছেলে-মেয়ে উভয় হতে পারে, এরা সাধারণত অন্যের ওপর নির্ভরশীল হয়,
     হতাশায় ভোগে, নিজের উপর নিজের আস্থা থাকে না,পরিবারের আদরের হলেও এরাই একসময় পরিবারের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
      জীবনের ক্ষেত্রে সবাই এক সময় একা হয়ে যায় তখনকার অবস্থা বিবেচনা করে শুরু থেকে নিজের উপর নির্ভরশীল হতে শেখা,
    নিজেকে ভালবাসতে শেখা, নিজেকে সঠিক সুন্দরভাবে গড়ে তোলাই তাকে দিন শেষে একা পথ চলতে শেখাবে,যে কোন সমস্যায় উত্তরণে তেমন কোনো অসুবিধা হবে না বা  চলার পথে নিজেই কখনো নিজের অন্তরায় হবে না।


লেখক - কবি, প্রাবন্ধিক ও সিনিয়র শিক্ষক। 

আরও খবর