সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় গলাচিপা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পৌরমঞ্চ  থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরমঞ্চ   এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গলাচিপা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মো.আলী জিন্নাহ্  সভাপতিত্বে ও সদস্য সচিব  মো.ফজলুল হক শাকিল এর  সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো.ছিদ্দিকুর রহমান।

আলোচনা সভার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.মশিউর রহমান মিলন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ছত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো.মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছি এই দেশের সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থিত ছিলেন

আরও খবর