ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রোহিত না বাটলার, অ্যাডিলেডে কে হাসবেন শেষ হাসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2022 05:42:23 am

সংগৃহীত ছবি

অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। জিতলেই ফাইনাল। ভারতের লক্ষ্য ইংলিশদের বিপক্ষে সাম্প্রতিক ফর্ম ধরে রাখা। অন্যদিকে ইংলিশদের চাওয়া সব হিসেব চুকিয়ে দিয়ে ফাইনালে খেলা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট তিনবার দেখা হয়েছে দু’দলের। যার দুটিতেই জয় পেয়েছে ভারত। সবশেষ ২০১২ সালে মুখোমুখি হয়েছিল দুদল। যেখানে ইংলিশদের হারানোর সুখস্মৃতি আছে ভারতের। এ ছাড়াও দু’দলের মুখোমুখি দেখায় সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই হার ইংলিশদের। সব মিলিয়ে ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুদল। যেখানে জয়ের পাল্লা ভারী ভারতের। ১২ জয়ের বিপরীতে হার ১০টিতে। তবে সাম্প্রতিক সব হারের জবাব অ্যাডিলেডে দিতে পারে ইংলিশরা।


ভারতকে হারানো সহজ হওয়ার কথা নয় ইংলিশদের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অ্যাডিলেড ওভালে একটি ম্যাচও খেলেনি জস বাটলারের দল। অন্যদিকে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে রানের ফোয়ারা ছুটিয়ে ৫ রানে জিতেছে ভারত। অ্যাডিলেডের অভিজ্ঞতায় ইংলিশদের চেয়ে এগিয়ে ভারত।


অস্ট্রেলিয়ার অন্য মাঠগুলোর তুলনায় বেশ ছোট অ্যাডিলেড। এক পাশের সীমানা ৬০-৬৫ মিটারের মধ্যে হওয়ায় রান বৃষ্টি হওয়ার সম্ভবনায় বেশি। এখন পর্যন্ত এই মাঠে ৬টি ম্যাচ হয়েছে। যেখানে প্রথমে ব্যাট করা দলের গড় ১৫৭। তবে এ মাঠে পরে ব্যাট করা দলের জয়ের পাল্লাই বেশি। ৬ ম্যাচের ৪টিতেই জিতেছে পরে ব্যাট করা দল। বাংলাদেশ এ মাঠে হারলেও জয়ের খুব কাছেই ছিল। তাই টস হতে পারে গুরুত্বপূর্ণ।


অ্যাডিলেড ওভালে পেসারদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবেন স্পিনাররা। কিপটেমি বোলিং ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে দুদলের স্পিনাররা। তবে উইকেট তোলার বিচারে এ মাঠে এগিয়ে পেসাররাই। এখন পর্যন্ত ১৬৬ ওভার হাত ঘুরিয়ে ৫৬ উইকেট গেছে পেসারদের দখলে। বিপরীতে ৬৫ ওভারে ২০ উইকেট তুলেছেন স্পিনাররা। বোলিংয়ে স্যাম কুরান স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০টি উইকেট তুলেছেন তিনি। সেই সঙ্গে মার্ক উডের আগ্রাসী বোলিংয়ে পুড়তে পারে ভারত। তবে ইংলিশ ব্যাটারদেরও সামলাতে হবে আরশদীপ সিংকে। টুর্নামেন্টে তার শিকার ১০ ব্যাটার।


তবে ভারতের চিন্তার কারণ ওপেনিং জুটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ধীরগতির শুরু করেছে ভারত। পাওয়ারপ্লেতে ওভার প্রতি ৫.৯৬ রান তাদের। তবে শেষ দিকে দ্রুত রান তোলায় ভারতীয় ব্যাটারদের জুরি নেই। শেষ ৪ ওভারে ওভার প্রতি ১১.৯০ গড়ে রান তুলেছে ভারত, যা প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ।



ভারতকে টুর্নামেন্টে সাহসী করছে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুলের ব্যাটিং। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৪৬ রান কোহলির। রান তোলাদের কাতারে ৩ নম্বরে থাকা যাদবের রান ২২৫। তবে ১৯৩.৯৬ স্ট্রাইকরেট যে কোনো প্রতিপক্ষের জন্যই মাথা ব্যথার কারণ। 


বিপরীতে অ্যালেক্স হ্যালস রান তোলায় লিড দিচ্ছে ইংলিশদের। চার ম্যাচে তার মোট রান ১২৫। অন্যদিকে দ্রুত রান তোলায় জুরি নেই মঈন আলী ও লিয়াম লিভিংস্টোনের। যদিও এখন পর্যন্ত নিজেদের প্রমাণ করতে পারেননি তারা। বড় ম্যাচে জ্বলে উঠে ভারতের জয়ের স্বপ্নে জল ঢেলে দিতে পারেন তারা।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে