আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বন্যা পরিস্থিতির উন্নতি, নিচু এলাকায় দুর্ভোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2024 02:39:05 am

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীর চার উপজেলায় দুর্ভোগ কমেনি। এসব উপজেলায় কোথাও হাটু, কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় ডুবে আছে বাড়িঘর। এতে দুর্ভোগে অন্তত ১৯ লাখ মানুষ। এদিকে, বন্যা দুর্গত এলাকায় বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে খাদ্য মন্ত্রণালয়। আগামী ৩ মাস ভর্তুকিমূল্যে চাল ও আটা পাবেন বন্যা কবলিতরা।


ফেনীতে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে পানিবাহিত রোগ বাড়ায় মেডিকেল ক্যাম্পে ভিড় করছেন আক্রান্তরা। বিধ্বস্ত বাড়িঘর কবে বসবাসের উপযোগী করতে পারবেন তা জানা নেই বানভাসিদের। বন্যা পরিস্থিতির উন্নতির বিপরীতে আছে দুঃসংবাদও। একদিকে পানি কমছে, অন্যদিকে বাড়ছে লাশের সারি। চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনও পানিবন্দি অনেকে। ফসলের খেত ও মাছের ঘের ভেসে যাওয়ায় দুশ্চিন্তার শেষ নেই।


এদিকে, রবিবার (১ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যসচিব ইসমাইল হোসেন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভয়াবহ বন্যায় ১৪ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ ওএমএস কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ স্পেশাল ওএমএস ওই এলাকাগুলোর ২৩০টি কেন্দ্রে দেয়া হবে। প্রতিকেন্দ্রে ১ টন চাল ও ১ টন আটা হিসেবে প্রতিদিন ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রয় করা হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কার্যক্রমে সর্বমোট ১৪ হাজার ৪৯০ টন চাল ও ১৪ হাজার ৪৯০ টন আটা বিক্রয় করা হবে।


খাদ্যসচিব আরও বলেন, প্রতি কেজি চাল ৩০ টাকা, খোলা আটা ২৪ টাকা এবং প্যাকটে আটা (২ কেজির প্রতি প্যাকেট) ৫৫ টাকা দরে বিক্রি করা হবে। এই কর্মসূচিতে ৩ মাসে ৯০ কোটি টাকা ভর্তুকি দেয়া হবে।

আরও খবর