ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

লাল-ঢাবিয়ানদের নেতৃত্বে আনিস-হৃদয়


ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ (ঢাবি) "লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি'র" নতুন নির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোত্তালিব হোসেন হৃদয়।


জানা যায়, সভাপতি আনিসুর রহমান আনিস বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ সেশন ও মাস্টার্সের শিক্ষার্থী। তার বাসা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। অন্যদিকে, সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন হৃদয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০-২১ সেশন ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাসা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। 


উল্লেখ্য, গত ২৬ শে আগস্ট, প্রধান নির্বাচন কমিশনার আকিউজ্জামান কোয়েলসহ ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গুগল ফর্মের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে অনলাইনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট প্রদান করেন ২০১৭-১৮ সেশন থেকে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা। সভাপতি পদে পদপ্রার্থী ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।


ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভোট যাচাই-বাছাই করে ১ সেপ্টেম্বর সংগঠনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ড. আনিসুর রহমানের (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাথে এক সভা শেষে সাবেক সভাপতি আকিউজ্জামান কোয়েল ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির আংশিক অংশ ঘোষণা করা হয়।


অনুভূতি প্রকাশ করে সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, "আমাদের ওপর আস্থা রেখে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে যে উদ্দেশ্যে নির্বাচিত করেছে, আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করবো নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"


একই বিষয়ে মোত্তালিব হোসেন হৃদয় বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত এই সংগঠন। আমরা সবসময় চেষ্টা করবো সাবেকদের পরামর্শ নিতে এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ও তাদের মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে। আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে সংগঠনকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য। সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৫ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে